নড়াইলে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রবির দোষ স্বীকার

0
আটক রবিউল সিকদার রবি।

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল সিকদার রবি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

বৃহস্পতিবার জবানবন্দী গ্রহণের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে এই মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (ওসি) অজয় কুমার কুন্ডু এ তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে রবিউল সিকদার রবি শিশু হত্যায় তার জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।

রাতেই তার জবানবন্দী গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয় ।