নড়াইলে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।