নড়াইলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলের কালিয়া উপজেলার পুুরুলিয়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হযেছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে সোমবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় পুরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন ও পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি। সমাবেশে বক্তারা বলেন,মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে। মাদকের কুফল ব্যক্তি,পরিবার তথা সমাজকে ধ্বংস করে দেয়।