নড়াইলে পিঠা উৎসব

0

নড়াইল সংবাদদাতা ॥ ঝিনাইদহে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত এ উৎসব সোমবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার উপস্থিত ছিলেন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার বলেন, উদ্যোক্তারা পিঠা উৎসব থেকে অনুপ্রাণিত হবেন এবং ভবিষ্যতে তারা এই উৎসবের আয়োাজন করবেন।