নড়াইলে নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইল জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে জেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস ও নড়াইল কোর্ট পুলিশ পরিদর্শক সরেস চন্দ্র ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেন জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী।