নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ।বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা মুহা. খায়রুজ্জামান, সেক্রেটারি ডা. এসএম নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নুরন্নবী,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম ও জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সেক্রেটারি মুফতি কামরুল ইসলাম আনসারী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইমরান হুসাইন নুর,মাওলানা লোকমান হুসাইন, মোস্তাফিজুর রহমান,হাসিব মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, গণহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।