নড়াইলে আঞ্জুমান মুফিদুল ইসলামের ঈদ সামগ্রী বিতরণ

0

নড়াইল সংবাদদাতা ॥ আঞ্জুমান মুফিদুল ইসলাম নড়াইল জেলা শাখার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শহরের পুলিশ লাইনের সন্নিকটে সংস্থাটির জেলা কার্যালয়ে বিনামূল্যে সেমাই, চিনি,গুঁড়া দুধ, সুজি ও সাবান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফকরুল হাসান। আঞ্জুমান মুফিদুল ইসলাম নড়াইল জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ মন্নুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম নড়াইল জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম.এম মোসলেম উদ্দিন নান্নু, কোষাধ্যক্ষ আনোয়ার হোসাইন,নির্বাহী কমিটির সদস্য কে,এম আখতারুজ্জামান ডাব্লু প্রমুখ। মোট ৬৫ জন হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।