নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর নিয়ে গুঞ্জন

0
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু কিংবা তিনি গুরুতর আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সি’ হিব্রুভাষী বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, গত কয়েকদিন ধরে জনসম্মুখে নেতানিয়াহুর অনুপস্থিতি এই সন্দেহকে আরও বাড়িয়ে তুলছে। যদিও ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই গুঞ্জন নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

তাসনিম নিউজের প্রতিবেদনে বেশ কয়েকটি রহস্যজনক ইঙ্গিতের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, গত তিন দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে কোনো নতুন ভিডিও প্রকাশ করা হয়নি এবং চার দিন ধরে তাঁর কোনো ছবিও জনসমক্ষে আসেনি।

এর মধ্যে তাঁর নামে যেসব বক্তব্য প্রচার করা হয়েছে, তার সবই ছিল কেবল লিখিত টেক্সট। সাধারণত প্রতিদিন একাধিক ভিডিও বার্তা প্রকাশে অভ্যস্ত নেতানিয়াহুর এমন দীর্ঘ নীরবতা জনমনে গভীর সংশয় তৈরি করেছে।

দ্বিতীয়ত, গত ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতে সেখানে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি রয়েছে। এ

ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফের মঙ্গলবারের নির্ধারিত ইসরায়েল সফর হঠাৎ বাতিল করা হয়েছে, যা উদ্ভূত পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে একটি ফোনালাপের লিখিত ভাষ্য প্রকাশ করা হলেও সেখানে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।