নার্গিস বেগমকে মুক্তিযোদ্ধা কলেজের সভাপতিসহ শিক্ষকবৃন্দের ফুলেল শুভেচ্ছা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে বৃহস্পতিবার ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার মুক্তিযোদ্ধা কলেজের নবনির্বাচিত সভাপতি ডা. মেজবাউর রহমানসহ শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা কলেজের নবনির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগম, উপাধ্যক্ষ গৌরচন্দ্র মিস্ত্রি, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান, কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক মাইনুল ইসলাম প্রমুখ।