নারী সামাজিক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোর জেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত এ নির্বাচন হয়। ঝিকরগাছা উপজেলা কৃষি অফিস, মনিরামপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও আরবপুর এনজিও ফোরাম কেন্দ্রে একযোগে এ নির্বাচন হয়। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে প্রীতিলতা বর্মন ৩১২ভোট পেয়ে সভাপতি পদে ও সেলিনা বেগম ৩০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতির ২টি পদে মারুফা খাতুন ২৯৭ ও পারভিনা বেগম ২৭৯৮, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনিরা বেগম ৩১৭, কোষাধ্যক্ষ পদে রুমা খাতুন ৩০১, সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসমিন বেগম ৩০৮, দপ্তর সম্পাদক পদে পবিত্রা রানী সরকার ৩০৭ এবং ৩টি সদস্য পদে শাহানাজ পারভীন ২৬১, খোদেজা বেগম ১৮৭ ও লাভলী আক্তার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দিনভর এসব কেন্দ্র পরিদর্শন ও মনিটরিংয়ের ছিলেন উলাশী সৃজনী সংঘ (ইউএসএস)-র নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাজনীন সুলতানা জেনি, উলাশী সৃজনী সংঘের উপজেলা ফিল্ড অফিসার নার্গিস আক্তারসহ উলাশী সৃজনী সংঘেও প্রতিনিধিরা।