নারিকেলবাড়িয়ায় আ.লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রবিবার ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সালেক। এতে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান তিব্বত, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা গিয়াস উদ্দীন হিরা প্রমুখ।