তরিকুল ইসলামের কবর জিয়ারত কালীগঞ্জ বিএনপির

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বাদ আসর যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক ও কাষ্টভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে যশোর শহরের কারবালা কবরস্থানে এসে বরেণ্য এই রাজনীতিকের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাষ্টভাঙা ইউনিয়ন বিএনপি নেতা আসাদুল ইসলাম, রেজাউল ইসলাম, আনিছুর রহমান, ইয়াছিন আলী, শামসুদ্দিন প্রমুখ।