নাভারনে ছাত্রদলের দুই নেতার ওপর হামলা

0

শার্শা(যশোর)সংবাদদাতা ।। যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন ছাত্রদলের দুইজন নেতার ওপর হামলা চালিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নাভারন পুরাতন বাজারে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসলামপুর গ্রামের মরহুম খোরশেদ আলমের ছেলে ছাত্রদল নেতা সোহাগ হোসেন (২৫) ও তার চাচাতো ভাই নাভারনের বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টুর ছেলে সাকিব হাসান (১৮)।

নাভারন বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টু ও আহত নাভারন ইউনিয়ন ছাত্রদল নেতা সোহাগ হোসেন জানান, বুধবার সন্ধ্যার পর কাজে নাভারন বাজারের রজব আলীর দোকানের সামনে গেলে সেখানে দল ও নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার নিয়ে বিতর্ক হয়। বিতর্কের এক পর্যায়ে ইসলামপুর গ্রামের রজব আলী (৫৫), তার ছেলে জুয়েল হোসেন(২৬) ও মফিজুর রহমান(২৮), মনিরুল(৩৫)সহ আরও ৪/৫জন আচমকা ছাত্রদল নেতা সোহাগ ও সাকিবকে বেদমভাবে মারপিট করেন।