নদ-নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের দাবি

0

পাইকগাছা(খুলনা)সংবাদদাদা॥ জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় শিবসাসহ সব নদ-নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খুলনার পাইকগাছার শিবসা নদীর তীরে ওয়াটারকিপার্স- বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকুল সুরক্ষা আন্দোলন এর আয়োজন করে।
সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু, কবিতা রানী দাশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা প্রশান্ত মন্ডল ও অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ।