নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর ও নওয়াপাড়ায় ধানের শীষের প্রচারণা শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী প্রতীকসহ প্রচারের প্রথম দিন বৃহস্পতিবার যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে প্রচারপত্র বিতরণ ও মিছিল হয়েছে।

বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ও ধানের শীষ প্রতীকসহ প্রচারপত্র বিতরণ শুরু হয় পূর্বনির্ধারিত সময় সকাল ৯টা ৩১ মিনিটে।

ওয়ার্ড কমিটির উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা সাবেক মেম্বার রুহুল আমিনের হাতে প্রচারপত্র দিয়ে তার ও তার পরিবারের ভোট প্রার্থনা করে দিনের কর্মসূচি শুরু করেন।

এরপর ওয়ার্ড কমিটির সভাপতি আফসার মোল্লার নেতৃত্বে এলাকায় বসবাসকারী জেলা, থানা,ইউনিয়ন বিএনপি, শ্রমিকদল,কৃষকদল, যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা বাহাদুরপুর বাজার, বেপারী মোড়, মেহগনিতলা ও বাঁশতলা বাজারে বিতরণ শেষে নওয়াপাড়া বাজারে যান।

সেখানে ওয়ার্ড কমিটির সেক্রেটারি মনুর নেতৃত্বে জেলা ও থানার নেতারা ভোট প্রার্থনা করেন।