নওয়াপাড়ায় শীতে জবুথবু অবস্থায় পড়ে থাকা কিশোরের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে নওয়াপাড়া রেলস্টেশনের পাশে একটি মার্কেট থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রেলস্টেশন সংলগ্ন ইকবাল মার্কেট থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
সবুজ নামের একজন স্থানীয় জানান, শুক্রবার ঢাকাগামী একটি ট্রেনে ওই কিশোর নওয়াপাড়া রেলস্টেশনে আসে। ঠিকানা জানতে চাইলে রংপুরে বাড়ি বলে জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শীতে জুবুথবু অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই কিশোরকে। বেলা ১২টার দিকে ওই কিশোরকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। অভয়নগর থানার ওসি এমাদুল করিম জানান, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্ত করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করব।