নওয়াপাড়ায় মাদক নির্মূলে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মাছের আড়ত চত্বরে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে এ সভা হয়।

সভা সঞ্চালনা করেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ। সভাপতিত্ব করেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ফজলুর রহমান শেখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানার পরিদর্শক জাহিদুল ইসলাম, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, বিএনপি নেতা জিএম বাচ্চু, রাজু আহমেদ, কাউসার হোসেন, মুরাদ হোসেন, রাকিবুল ইসলাম রাকিব, লিটন মোল্লা, জামায়াত নেতা বিল্লাল হোসেন হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।