নওয়াপাড়ায় ভৈরব নদে কার্গোর ক্রেনে ধাক্কায় ঘাট শ্রমিকের মৃত্যু

0

 

স্টাফ রির্পোটার অভয়নগর(যশোর) ॥ যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে কার্গোর ক্রেন গ্রাফিকের ধাক্কায় এক ঘাট শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন আইয়ান-আরিশ ঘাটে এই ঘটনাটি ঘটে।
কার্গো এম ভি থ্রি ফেন্ডস ১ হতে ক্রেনের মাধ্যমে ভুট্টা আনলোড করার সময় ক্রেনের গ্রাফিকের ধাক্কায় নাঈম মোল্লা(২৫) নামে এক ঘাট শ্রমিকের মৃত্যু হয়। নিহত নাঈম উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী আমতলা এলাকার ঘটক শের আলী মোল্লার ছেলে। এ বিষয়ে কার্গোর সুকানী আনোয়ার হোসেন জানান, ক্রেনের মাধ্যমে আনলোড চলাকালীন ওই ছেলেটি কার্গোর মধ্যে সুইপিংয়ের কাজ করছিল। কার্গোর মধ্যে থেকে গ্রাফিকে যখন ভুট্টা লোড করছিল তখন তার মাথা উচু করার সময়ে সজোরে আঘাত লাগে। পরে কার্গোর হ্যাজে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যপারে নিহতের মামা চাচ্চু মোড়ল বলেন, জোর করেই আমার ভাগ্নে নাঈমকে ওই কন্ট্রাক্টর কার্গোর হ্যাজের মধ্যে নামিয়ে ক্রেন ড্রাইভারকে ভুল সিগন্যাল দেয়। পরে লোডের ক্রেন গ্রাফি ওপরদিকে টান দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় ঘাট শ্রমিকেরা দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে থানা অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান বলেন, একজন দূর্ঘটনায় মারা গেছে জেনেছি । সাথে সাথে পুলিশ ওই এলাকায় পাঠানো হয়েছে। তদন্ত করে দেখছি ।