নওয়াপাড়ায় বোমা হামলার প্রতিবাদে অর্ধদিবস ধর্মঘট পালিত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ নোয়াপাড়া গ্রুপের কার্যালয় ও বাসস্থান লক্ষ্য করে বোমা হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে রোববার নওয়াপাড়ার ব্যবসায়ীরা অর্ধদিবস ধর্মঘট পালন করেন।

ধর্মঘট চলাকালে নৌবন্দরে বার্জ -কার্গো থেকে কোন প্রকার মালামাল ওঠা -নামা করেনি। সকাল থেকে সার বিপনী ও সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

সকাল ১১ টার দিকে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতি আয়োজনে সার সমিতির সহসভাপতি আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন,অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু,সার সমিতির সহসভাপতি মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, বিএনপি নেতা কামাল হোসেন, হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়নের আহবায়ক মাসুদ রানা, নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু,উপজেলা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান মোল্যা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ব্যবসায়ী শেখ আসাদুল্লাহ আসাদ ও নূর আলম পাটোয়ারি।

বক্তারা বলেন, বোমা হামলার ঘটনার ১০ দিন পার হলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। আগামী ৩ দিনের ভেতর সন্ত্রাসীদের গ্রেফতার না করলে নওয়াপাড়ার সকল ব্যবসায়ীকে সাথে নিয়ে ব্যবসা- বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। হরতালের মতো কর্মসূচি দিয়ে গোটা নওয়াপাড়াকে অচল করে দেওয়া হবে।