নওয়াপাড়ায় বিএনপির অঙ্গ সংগঠনের মিছিল

0

স্টাফ রিপোর্টার, (অভয়নগর) যশোর॥ ভারতে পলাতক শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে অভয়নগরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রোববার বিকেলে নওয়াপাড়া বাজারে এক বিক্ষোভ মিছিল বের করে।
নওয়াপাড়া স্টেশন বাজার থেকে শুরু হয়ে মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ শেষে নওয়াপাড়া নৃরবাগ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান,নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান লিপু,অভয়নগর থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, সাবেক ভিপি এস এম লিকু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন,১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ার আলি, সাংগঠনিক সম্পাদক কালাম হোসেন,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেঝ, সমসের আলম, রফিকুজ্জামান টুলু, বাকিউজ্জামান রানা প্রমুখ।