নওয়াপাড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। খুলনা হাইওয়ে পুলিশ ইউনিটের সহযোগিতায় বুধবার সকালে নওয়াপাড়া হাইওয়ে থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
উপস্থিত ছিলেন নওয়াপাড়া হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক আমিনুজ্জামান, মোটর শ্রমিক নেতা রাজু আহমেদ, রফিকুজ্জামান টুলু, ফারুক হোসেন, পিয়ার আলী, সাইদুজ্জামান সাগর, ডা. এম এ জলিল, ফজলুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ, নির্বাহী সদস্য রবিউল বিশ্বাস, সদস্য জাকির হোসেন হৃদয়, ডি আর আনিস প্রমুখ।