নওয়াপাড়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

0

অভয়নগর (যশোর) সংবাদদাতা॥ যশোরের অভয়নগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সাথে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম হুসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, সহসভাপতি এসএম মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহসাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক এসএম আলাউদ্দিন, নির্বাহী সদস্য অধ্যক্ষ সেলিম হোসেন, রবিউল ইসলাম, সদস্য গাজী রেজাউল করিম, মল্লিক খলিলুর রহমান, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, গাজী আবুল হোসেন, ডিআর আনিস, তাওহীদ হাসান উসামা প্রমুখ।