ধান বোঝাই ট্রাক থেকে ফেনসিডিল জব্দ

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুরে ধান বোঝাই ট্রাক থেকে দেড় শ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় ট্রাকের ড্রাইভার পলাশকে আটক করা হয়। পলাশ মহেশপুরের কুল্লা সাহেবপাড়ার রবিউল ইসলামের ছেলে।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ট্রাকসহ চালককে বিজিবি আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে ওই ফেনসিডিলের চালান আনার সাথে জড়িত মহেশপুরের হানিফপুর গ্রামের আলী কদরের দুই ছেলে জহিরুল ইসলাম ও রফিকুল ইসলামের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।