ধান ক্ষেত থেকে শিশুর হাত বাধা মরদেহ উদ্ধার

0

নড়াইল সংবাদদাতা।। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রামের ধান ক্ষেত থেকে হাত বাঁধা অবস্থায় হামিদা খানম (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হামিদা ওই গ্রামের শাহানুর শেখের মেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয় হামিদা। সন্ধ্যায় বাড়ির উত্তর পাশে ধান ক্ষেতে কচুড়রপানা দিয়ে ঢাকা ও হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।