দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন

শার্শায় দোয়া মাহফিলে অধ্যাপক নার্গিস বেগম

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জাতীয় ঐক্যের প্রতীক বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তার মৃত্যুর ক্ষত ও শোক এখনো মানুষের হৃদয়কে ব্যথিত করছে।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল হয়। বুধবার বিকেলে শার্শা উপজেলার নাভারণ তুলি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহসভাপতি শাহাবউদ্দিন, প্রমুখ।