দেবহাটায় প্রতিবেশীকে জমি না দেওয়ায় মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার দেবহাটায় রেকর্ডিয় সম্পত্তির ওপর দিয়ে চলাচলের রাস্তা দেওয়ার পরও তুচ্ছ ঘটনায় মারধর করে উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, দেবহাটার আজিজপুর গ্রামে তার শ^শুর আকবর আলী গাজীর বাড়ির দক্ষিণ পাশে মৃত দারবক্স সরদারের ছেলে গোলাম রসুলের বাড়ি। কিন্তু গোলাম রসুলের যাতায়াতের কোনো রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে কোনো শর্ত ছাড়াই মানবিক কারণে তার শ^শুর তাদের যাতায়াতের জন্য নিজের রেকর্ডিয় সম্পত্তি থেকে এক শতকের বেশি জমি ছেড়ে দিয়ে রাস্তা করে দেন। কিন্তু এতেও তারা খুশি না হয়ে আরও তিন হাত জমি দাবি করেন। কিন্তু সেখানে তার শ^শুরের মাত্র ৭ শতক জমি থাকায় তার পক্ষে আর ছাড়া সম্ভব হচ্ছে না। এনিয়ে উল্লিখিত গোলাম রসুলও তার সহযোগীরা শ^শুরকে হয়রানি করতে থাকে। একপর্যায়ে গত ১৫ নভেম্বর গাছের কাটা ডাল নিয়ে গোলাম রসূলের নেতৃত্বে তার ছেলে ছাকিব হাসান, ভাইয়ের ছেলে ইন্নাছ সরদার, স্ত্রী আছমা খাতুন, বোন আনঞ্জুয়ারা খাতুনসহ ১০/১২ জন তার শ^শুর আকবর আলী, শাশুড়ী রাশিদা খাতুন, স্ত্রী সুফিয়া খাতুন, শ্যালিকা মাসকুরা খাতুনকে বেধড়ক পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসা নিতে গেলেও গোলাম রসুলের সহযোগীরা বাধা সৃষ্টি করে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর গোলাম রসু জনৈক প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে উল্টো শ^শুরসহ তার পরিবারের লোকজনের নামে মিথ্যা মামলা দায়ের করে।
নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, দেবহাটা থানা পুলিশ কোনপ্রকার তদন্তছাড়াই ওই মিথ্যা মামলা রেকর্ড করে। ইতোমধ্যে এই মিথ্যে মামলার আসামি ফজলে মিস্ত্রি ও মাসকুরাকে গ্রেফতার করে। ফজলে মিস্ত্রির সাথে তাদের কোনো সম্পর্ক না থাকলেও প্রতিবেশী হওয়ায় তাকেও আসামি করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে আছেন।
তিনি ওই মিথ্যা মামলা প্রত্যাহার করে ন্যায় বিচার পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।