দেবহাটায় নিহত ছাত্র নেতা আসিফের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা হাবিব

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও আর্থিক সহায়তা দেন।
সোমবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে হাবিবুল ইসলাম হাবিব নিহত আসিফ হাসানের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর যান। তিনি নিহত আসিফ হাসানের কবর জিয়ারাত করেন। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন। তিনি আর্থিক সহায়তা হিসেবে নিহতের মায়ের হাতে ৩০ হাজার টাকা তুলে দেন। এ সময় তিনি নিহত আসিফ হাসানের বাড়ির আস্কারপুর সড়কটি আসিফ সড়ক নামকরণ করেন। পরে তিনি বিএনপি নেতাকর্মীদের নিয়ে নলতা খান বাহাদুর আহছান উল্লাহ (রা.) এর মাজার জিয়ারত করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলম, বিএনপি নেতা আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, আহসানুল কাদির স্বপন, দেবহাটা বিএনপি নেতা মহিউদ্দীন সিদ্দিকী, বিএনপি নেতা পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বিএনপি নেতা নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজ ইসলাম চন্দন প্রমুখ।