দামুড়হুদায় মাঠ দিবস পালিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে মাঠ দিবস পালিত হয়েছে। গত রোববার ইব্রাহিমপুর গ্রামের মেহেরুন নেছা পার্কে মাঠ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান।
মাঠ দিবসের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাশরুম উৎপাদনের উদ্যোক্তা জাহিদ। মাঠ দিবসে ২০০ মাশরুম চাষে উদ্যোগী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।