দামুড়হুদায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার এ.এইচ.এম.জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, খালিদ সাইফুল্লাহ, মুকুল হোসেন, হাবিবুর রহমানসহ স্থানীয় কৃষক কৃষাণী।