দর্শনায় চিত্রা ও সুন্দরবন ট্রেনের যাত্রা বিরতির দাবি

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দর্শনায় চিত্রা ও সুন্দরবন ট্রেনের রাত্রীকালীন যাত্রা বিরতি এবং দর্শনা স্টেশনে ভারতে চলাচলকারী মৈত্রী ট্রেন যাত্রীদের আসন বরাদ্দ ও ওঠানামার ব্যবস্থাসহ ছয়দফা দাবিতে দর্শনার জন্য আমরা নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করেছে।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু।
সংগঠনের বাকি দাবিসমূহ হচ্ছে, চুয়াডাঙ্গা-কালীগঞ্জ সড়কে দর্শনা রেলগেটে ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণ, রেলওয়ে কন্টেইনার টার্মিনাল তৈরি ও দর্শনা – খুলনা রেলপথ ডবল লাইন , বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুটি এসি বগি এবং ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ করা ।  সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য একেএম রবিউল আলম , জাহাঙ্গীর আলম , তারিকুর রহমান , জামাল উদ্দিন , সেলিম রেজা ও আল মামুন উপস্থিত ছিলেন।