তালায় সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় ১৫ সদস্য বিশিষ্ট সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। রোববার সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে দৈনিক লোকসমাজ তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সকলের সম্মতিতে দৈনিক লোকসমাজ তালা প্রতিনিধি সেলিম হায়দারকে সভাপতি ও ইনকিলাব পত্রিকার তালা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক কালবেলা পত্রিকার তালা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, সহ-সভাপতি দ্য এডিটরস এর এস এম নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আমার সংবাদের সেকেন্দার আবু জাফর, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের খবর পত্রিকার শফিকুল ইসলাম, আর্থ সম্পাদক সাতক্ষীরার সকালের তাপস সরকার, দপ্তর সম্পাদক দৈনিক কাফেলার মুকুল হোসেন, প্রচার সম্পাদক তালার খবরের এম খায়রুল আলম, মহিলা সম্পাদিকা প্রতিদিনের কথার শিরিনা সুলতানা।
নির্বাহী সদস্য, দৈনিক সংগ্রাম পত্রিকার নুর ইসলাম, দক্ষিণাঞ্চল প্রতিদিনের অর্জুন বিশ^াস, দৈনিক যশোর পত্রিকার কাজী ইমরান হোসেন, দৈনিক রানার পত্রিকার শেখ ইমরান হোসেন, দৈনিক নওয়াপাড়া পত্রিকার আসাদুজ্জামান রাজু ।