তালায় সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় অনলাইন জুয়া, বাল্যবিয়ে,মাদক, কিশোর অপরাধ,ইভটিজিং ও চুরি প্রতিরোধ এবং জম্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অনলাইন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকেলে খলিলনগর হাই স্কুল হলরুমে খলিলনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
সমাবেশ প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। ইউপি সদস্য মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য লিয়াকত হোসেন,আওরঙ্গজেব প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার।