তালায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ জুলাই) সকালে তালা মহিলা কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। এসময় উপস্থিত ছিলেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, প্রভাষক সুতপা রাহা। এদিন উপজেলা সামাজিক বন বিভাগের আয়োজনে ইসলামকাটি ইউনিয়নে ১ হাজার বৃক্ষ রোপণের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। খলিলনগর ইউনিয়ন পরিষদসহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বৃক্ষ রোপণ করেন ইউনিয়ন পরিষদ চত্বরে।