তালায় বাসন্তী পূজা অনুষ্ঠিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলার খলিলনগন ইউনিয়নে রায়পুর সার্বজনীন বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টায় রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যায়ল মাঠে রায়পুর ঘোষপাড়া, মধ্যপাড়া ও পূর্বপাড়া পূজা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন। এসময় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজেল হোসেন, বিএনপি নেতা শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।