তালায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতারণ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার তালায় যুব উন্নয়ন অধিদপ্তরে সনদপত্র বিতরণ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মাগুরার প্রতীক্ষা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মাঠে সাতক্ষীরা যুব লাইব্রেরি এন্ড সাইন্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান ও প্রতীক্ষা ফাউন্ডেশনের পরিচালক উত্তম সেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৫০টি কম্বল ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্তের মধ্যে ভাতা -সনদপত্র বিতরণ করেন অতিথিরা।