তালায় পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলার পাটকেলঘাটায় পুকুরের পানিতে ডুবে চপলা দাশ (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  সোমবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার কুমিরা গ্রামের মৃত সন্তোষ দাশের স্ত্রী। মৃতার ছেলে আনন্দ কুমার দাশ বলেন, সোমবার সকালে তার মা পুকুর পাড়ে গোসল করতে যান। এ সময় পা পিছলে পুকুরে পড়ে যান। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।