তালায় নারী নির্যাতন মামলায় আটক ২

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় নারী নির্যাতন মামলায় আটক সুব্রত ঘোষ (৩৮) ও তপন ঘোষ (৩৫) নামের দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। সুব্রত ঘোষ উপজেলার মহান্দী গ্রামের কুমারেশ ঘোষের ছেলে এবং অপরজন তপন ঘোষ একই গ্রামের পঞ্চানন ঘোষের ছেলে ও তালা বাজারের দেবু সুইটসের মালিক।
শুক্রবার (৩১মার্চ) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে পুলিশ অভিযোগের ভিত্তিতে মহান্দী ও তালা বাজার থেকে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে তালা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।