তালায় তালবীজ রোপণ কার্যক্রম শুরু

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় বজ্রপাতের ঝুঁকি মোকাবিলাই ও গ্রামীণ ঐতিহ্য রক্ষার্থে তালবীজ রোপণের কাজ শুরু হয়েছে। খেশরা ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সকালে উপজেলার শালিখা মোড় থেকে কেএসডি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অভিমুখে ২হাজার তালের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন এ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খেশরা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ, সহ-পরিচালক রিয়াদ হোসেন, শেখ সাব্বির রহমান ও শাহিন ইসলাম রনি, সুমন গোলদার, শেখ অলিপ শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ।