তালায় জরায়ু মুখ ক্যানসারের টিকাদান নিয়ে অবহিতকরণ সভা

0

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার তালায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মধ্যবর্তী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. খালিদ হাসান নয়ন, এমওডিসি ডা. সবুজ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক মুজিবর রহমান, বেলাল হোসেন,উত্তরণের টুম্পা খাতুন, শেখ সাদিুর রহমান রিপন প্রমুখ।