তালায় গ্রীন ম্যানের বর্ষপূর্তি পালিত

0

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় বর্ণাঢ্য আয়োজনে গ্রীন ম্যান সংগঠনের ৫ম বর্ষপূর্তি পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে এ উপলক্ষে তালা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, প্রেস ক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং দুপুরে মাদ্রাসা ও এতিখানার শিশুদের খাবার পরিবেশন করা হয়।