তালায় ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় শহীদ কামেল মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কম্প্যাশন ইন্টারন্যাশনানের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হাইস্কুলে প্রতিষ্ঠাতা এম এ কাশেম। প্রধান অতিথির বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতফা রাহা টুম্পা। আরো বক্তব্য রাখেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে প্রধান শিক্ষক শক্তিপদ কর,সহকারী শিক্ষক আদিত্য ঘোষ,মহাসিন হোসেন প্রমুখ।
এ সময় ইভটিজিং, বাল্যবিয়ে রোধে লালকার্ড দেখানো ও শপথ করেছে নবম ও দশম শ্রেণির প্রায় একশ শিক্ষার্থী।