তালার কুমিরা ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থী শেখ আজিজুল নির্বাচিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আজিজুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আজিজুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের অধ্যাপক ইদ্রিস আলী মোড়ল পেয়েছেন ৬ হাজার ৪৩০ ভোট। তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রাহুল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।