তারেক রহমানের পক্ষে যশোরে শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করেছে যশোর নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখা। বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক প্রমুখ।