তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব সাংবাদিক সালেহ শিবলী

0
এ বি এম আব্দুস সাত্তার এবং এ এ এম সালেহ (সালেহ শিবলী) || ছবি সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব পদে নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে তাঁর প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বি এম আব্দুস সাত্তার এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, এ এ এম সালেহ (সালেহ শিবলী) দীর্ঘ সময় লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পর সম্প্রতি গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন।