তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে রোববার সকালে যশোর যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার মহাপরিচালক মো. আব্দুল জলিল। তিনি তার বক্তব্যে একটি তারুণ্য নির্ভর দেশ গঠনে তরুণদের করণীয় দিকগুলো তুলে ধরেন। এসময় তিনি সম্প্রতি অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোরে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খান মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক খোন্দকার জাকির হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাশেদ খান, প্রমুখ।

উক্ত আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তর, যশোরের প্রশিক্ষণার্থীসহ প্রায় দুই শতাধিক তরুণ উপস্থিত ছিলেন।