তরিকুল ইসলামের স্মরণে ঝাঁপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রায়ত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝাঁপা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান শফিয়ার রহমান, ঝাঁপা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান, মাষ্টার হারুন অর রশিদ, আজিজুর রহমান, মনিরাপুর পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, বিএনপি নেতা মাস্টার আব্দুর রশিদ, আব্দুস সাত্তার প্রমুখ। আলোচনা সভা শেষে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।