তরিকুল ইসলামের কবর জিয়ারত চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দ। এছাড়া নেতৃবৃন্দ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। রোববার যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহান অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে কারবালা কবরস্থানে গিয়ে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
পরে নেতৃবৃন্দ বাসভবনে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান।
কবর জিয়ারত ও ফুলের শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন ও মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক মকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ সৈয়দ শাহজাহান আলী খোকন, নির্বাহী পরিষদের সদস্য গোলাম রেজা দুলু, সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, নুরুজ্জামান লিটন, আবদুল হামিদ চাকলাদার ইদুল, কাশেদুজ্জামান সেলিম, শ্যামল দাস, খায়রুল কবীর, ইসমাইল হোসেন মিলন, নূর আলম পাটোয়ারি, সাইফুল ইসলাম লিটন, রেজাউল করিম প্রমুখ।