তরিকুল ইসলামের কবর জিয়ার ঝিকরগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দের

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দ। মঙ্গলবার জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগমের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে কারবাল কবরস্থানে গিয়ে তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। কবর জিয়ারত ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবিরা নাজমুল, সংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুর সাত্তার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক নওয়াজিস ইসলাম রিয়েল, যুবদল নেতা রুবেল হাসান, আনারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মির্জা রায়হান কবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাফিজ ইসলাম, ছাত্রদল নেতা আসিফ হিমেল, রাহুল পারভেজ, আবু হুরাইরা, অমিদ হাসান প্রমুখ।