অসুস্থ ঢাবি ফোরাম নেতা রনিকে দেখতে ঝিকরগাছায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঢাবি ফোরাম যশোরের সাধারণ সম্পাদক ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আশফাকুজ্জামান খান রনির চিকিৎসার খোঁজখবর নিতে ঝিকরগাছায় আসেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বৃহস্পতিবার বিকেলে তিনি রনির ঝিকরগাছার বাসভবনে যান ও তার চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, রনির মা সাহারা জামান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সদস্য শাহিন আহম্মেদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল আলম লিটন প্রমুখ।

নেতৃবৃন্দ এ সময় গুরুতর অসুস্থ আশফাকুজ্জামান খান রনির চিকিৎসাসহ পরিবারের খোঁজখবর নেন।