ঢাকায় তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে পর সেখান থেকে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।

“আমরা আশা করি আগামী ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে ১৭ আসনের জনগণ আমাদের নেতা, দেশনেতা তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।”

আব্দুস সালাম বলেন, “আগামী নির্বাচনে জয়লাভ করে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন।”